হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা বানসালি
বলিউডের রাজকীয় সব সিনেমার কারিগর সঞ্জয় লীলা বানসালি। ২৪ ফেব্রুয়ারি ছিল এই নন্দিত পরিচালকের ৬৩তম জন্মদিন। কিন্তু আনন্দের সেই ক্ষণ কাটতে না কাটতেই ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। জন্মদিনের পার্টি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে নিজের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে থাকাকালীনই শারীরিক অস্বস্তি অনুভব করেন বনশালি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে বলিপাড়াসহ অনুরাগী মহলে উদ্বেগ দেখা দেয়।
বনশালির অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেললে মুখ খোলে তার পরিবার। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চিন্তার কোনো কারণ নেই। বিবৃতিতে বলা হয়, ‘সঞ্জয় লীলা বনশালি সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। ভক্তদের ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।’
জন্মদিনের পার্টিতে বনশালি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তার মতে, হাসপাতালে ভর্তির খবরটি একেবারেই ভিত্তিহীন এবং বনশালি এখন নিজের বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।
‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’ থেকে শুরু করে হালের ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ প্রতিটি কাজেই বনশালি তার মুন্সিয়ানা দেখিয়েছেন। সৃজনশীলতার এই কারিগর দ্রুত পূর্ণ সুস্থ হয়ে চেনা ছন্দে ফিরবেন, এমনটাই প্রার্থনা তার লাখো ভক্তের।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার