রণবীর সিংকে হত্যার হুমকি
বলিউড অভিনেতা রণবীর সিংকে এবার দেওয়া হয়েছে হত্যার হুমকি। হোয়াটসঅ্যাপে আসা একটি ভয়েস নোটের মাধ্যমে অভিনেতাতে হত্যার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে কোটি টাকা। আর এই হুমকির পর থেকেই মুম্বাইয়ে রণবীর-দীপিকা পাড়ুকোনের বাসভবন কার্যত দুর্গে পরিণত হয়েছে।
তবে এই নিরাপত্তাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের আবাসনের অন্য বাসিন্দাদের জন্য। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রণবীরের ফোনে একটি অজ্ঞাত পরিচয় থেকে ভয়েস নোট আসে। সেখানে খুনের হুমকির পাশাপাশি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সালমান খান, রোহিত শেট্টি কিংবা কপিল শর্মার মতো তারকাদের নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার কি সেই তালিকায় নাম উঠল রণবীরেরও? তদন্ত শুরু হলেও পুলিশ এখনই বিষয়টি খোলসা করছে না।
হুমকি পাওয়ার পর পুলিশের ওপর ভরসা না রেখে নিজেরাই ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন রণবীর-দীপিকা। এদিকে আবাসনের ম্যানেজিং কমিটির অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে লবি, জিম এবং শিশুদের খেলার জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই রক্ষীরা।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য প্রতিবেশীরা। পুলিশের কাছে দেওয়া এক চিঠিতে আবাসন কর্তৃপক্ষ রণবীর-দীপিকার এই পদক্ষেপে হস্তক্ষেপ দাবি করেছে। অনেকেই মনে করছেন, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এ তার চরিত্রটিই বিপত্তি ডেকে এনেছে। s
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার