রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-২-২০২৬ রাত ১:৩

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেখানে উন্মুক্ত বেবি বাম্প নিয়েই চলাফেরা করতে দেখা যায় তাকে। এ সময় নিজের শারীরিক অবস্থার বিষয়টিও ভক্তদের জানান অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের খবর, সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন; চলতি বছরের বসন্তেই তার কোলজুড়ে নতুন অতিথি আসার কথা রয়েছে।

সেই অনুষ্ঠান শেষে ফেরার সময় আলোকচিত্রীরা সোনমকে ঘিরে ধরেন। এ সময় এক সংবাদকর্মী অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রশ্ন করলে তিনি হাসিমুখে উত্তর দেন। সোনম বলেন, আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ। 

সাধারণত গর্ভাবস্থায় তারকারা জনসমাগম এড়িয়ে চললেও সোনমের এমন সৌজন্যবোধ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে। 

২০২২ সালে সোনম ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর বড় হওয়ার পাশাপাশি নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে কাপুর ও আহুজা পরিবার। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই সফর নিয়ে সোনম বেশ ইতিবাচক। বর্তমানে তিনি মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন