রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৬ রাত ১০:৪০

দক্ষিণী মেগাস্টার রামচরণ ও উপাসনা কোনিদেলার ঘরে এলো নতুন অতিথি। দ্বিতীয়বার বাবা হলেন এই অভিনেতা। তবে এবার আনন্দ দ্বিগুণ; রামচরণের স্ত্রী উপাসনা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের কোল আলো করে এসেছে একটি পুত্র ও একটি কন্যাসন্তান।

রোববার (১ ফেব্রুয়ারি) বড় মেয়ে ক্লিন কারাকে সঙ্গে নিয়ে স্ত্রী ও নবজাতকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রামচরণ। প্রিয় তারকাকে একনজর দেখতে আগে থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন শত শত অনুরাগী। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় রামচরণকে কার্যত ঘিরে ধরেন ভক্তরা। 

মুহূর্তেই সেই ভিড় বিশৃঙ্খলায় রূপ নেয়, যার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পরপরই ভক্তরা রামচরণকে ছেঁকে ধরেন। অনুরাগীদের প্রবল ধাক্কাধাক্কিতে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। 

তার সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকলেও ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। ২ বছরের মেয়ে ক্লিন কারাকে কোনোমতে বুকের মাঝে জাপ্টে ধরে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করেন রামচরণ। এদিকে পরিবারে নতুন সদস্য আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন রামচরণের বাবা ও কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। 

নাতি-নাতনি হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রামচরণ ও উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের কোল জুড়ে এসেছে এক ছেলে ও এক মেয়ে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন। আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। সবার ভালোবাসা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।’

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন