শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২৪ রাত ২:৫৬

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এয়ারলাইন্সটি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে এই সাইবার হামলা হয়। যার ফলে বিমান পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও সকালের দিকে বিমান পরিষেবায় বিশেষ বিঘ্ন ঘটেনি।

সোশ্যাল মিডিয়ায় টুইট করে গোটা ঘটনাটির কথা জানিয়েছে সংস্থাটি। এর ফলে সার্বিকভাবে বিমান পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। সকাল ৭টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।

সংস্থাটি জানিয়েছে, একটি পুরোনো রাউটার থেকে এই সমস্যাটি তৈরি হয়েছে। সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভেতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনও টিকিট কাটা যাচ্ছে না বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনও ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিট ক্যানসেল হয়নি বলেও জানিয়েছে তারা।

নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সের নাম জাপান এয়ারলাইন্স। গোটা দেশেই তারা বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে এই প্রথম জাপানে এমন ঘটনা ঘটল না।

এর আগে ২০২২ সালে টয়োটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছিল। যার ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা হয়েছিল। ২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও সাইবার হামলা ঘটেছিল। প্রচুর গুরুত্বপূর্ণ নথি সে সময় নষ্ট হয়েছিল বলে জানিয়েছেন মহাকাশ কেন্দ্রের কর্মকর্তারা।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা