ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান ইসলাম মিনহাজ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার বয়স ৮ বছর।
ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে ভোলা শহরের উকিলপাড়ার জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মৃত মাদ্রাসাছাত্র ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ফরায়েজি বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, ২ মাস আগে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদরাসায় ভর্তি করানো হয় মিনহাজকে। ভর্তির পর থেকেই আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদরাসায় থেকে পড়াশোনা করতো। শিক্ষকদের না জানিয়ে একাধিকবার পালিয়ে যায়। বৃহস্পতিবার ফজরের নামাজেন পর মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউর রহমান জানান, ছাত্রদের নিরাপত্তা বাড়াতে ভবিষ্যতে আরোর পদক্ষেপ নিবেন।
এদিকে নিহতের মা নাজমা বেগম, বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধ কোনো অভিযোগ নাই বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, ‘এবিষয়ে আমাদের তদন্ত চলছে, মাদ্রাসার ছাদের পানির লাইন ভাঙ্গা পেয়েছি। ময়নাতদন্তের জন্য মাদ্রাসা ছাত্র সুলাইমানের মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি।’
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট