শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে: ডা. তাহের


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:৩৩

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। এরই মধ্যে সকল সংস্কার শেষ করতে হবে। আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেবেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডা. তাহের বলেন, ইতিহাস বলে ফ্যাসিবাদরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর বাংলার মাটিতে ফিরে আসবেন না।

তিনি বলেন, আগামীতে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায় জামায়াত। আমরা ক্ষমতায় এলে কারও ওপরে জুলুম করবো না। দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকবো।

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহাজাহানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা