আয়ের শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’
মুক্তির মাত্র এক মাসে বক্স অফিসে সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে আদিত্য ধর পরিচালিত চলচ্চিত্র ‘ধুরন্ধর’। নতুন মুক্তি পাওয়া 'ইক্কিস' কিংবা 'তু মেরি ম্যায় তেরা'-র মতো সিনেমাগুলো যখন লড়াই করছে, তখন দাপটের সঙ্গে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে এই অ্যাকশন থ্রিলার।
প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে, সিনেমাটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৪০ কোটি রুপি আয় করেছে।
সাধারণত বড় বাজেটের ভারতীয় সিনেমাগুলো একাধিক ভাষায় (তামিল, তেলুগু, হিন্দি) মুক্তি দিলেও 'ধুরন্ধর' মুক্তি পেয়েছে কেবল হিন্দি ভাষায়। আর তাতেই বাজিমাত একক ভাষায় মুক্তি পেয়ে আয়ের দিক থেকে এটি এখন ভারতের সর্বকালের সেরা সিনেমা।
বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী চিত্রনাট্য আর নির্মাণশৈলীর কারণে দর্শক টানতে অন্য কোনো ভাষার সহায়তার প্রয়োজন পড়েনি সিনেমাটির।
Parisreports / Parisreports
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল