ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত
ময়মনসিংহে ডাম্পট্রাক চাপায় অটোরিকশা যাত্রী স্বামী ও স্ত্রীসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: নেত্রকোনার সাত বেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ ও স্ত্রী বকুলা আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার পুত্রবধূর লাবনী আক্তার। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নেত্রকোনায় যাচ্ছিলেন ওই চারজন। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বিদ্যা মিয়ার স্ত্রী আহত লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের সদস্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দি যাচ্ছিলেন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি আব্দুর রাশিদ ও বকুলা আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে এবং বিদ্যা মিয়া ও তার পুত্রবধূর মরদেহ নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছে।
Parisreports / Parisreports
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস