রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন গায়ক তৌসিফ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৬ সকাল ৫:৫৩

গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় জ্ঞান হারিয়ে পড়ে যান সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে; অতিরিক্ত রক্তক্ষরণ হয়, দিতে হয় ২৭টি সেলাই। পরে চিকিৎসকেরা জানান, এ সময় তার স্ট্রোক হয়েছিল। 

একাধিক গণমাধ্যমের তথ্যমতে, টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তৌসিফ। গণমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। মাথায় মারাত্মক আঘাত লাগে, অনেক রক্ত বের হয়। মাথায় ২৭টা সেলাই পড়েছে।

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন এই শিল্পী। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না। তৌসিফ বলেন, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে সামনে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তৌসিফ। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে তাকে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরে ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে ছিলেন এই গায়ক। সর্বশেষ স্ট্রোকের কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তৌসিফ আহমেদের ঝুলিতে। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও সমানভাবে সক্রিয় ছিলেন। তবে শারীরিক জটিলতার কারণে গত কয়েক বছর ধরে সংগীতাঙ্গনে অনেকটাই অনিয়মিত এই শিল্পী।

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন