মঞ্চে মাদক সেবন, উইজ খলিফাকে কারাদণ্ড
রোমানিয়ায় মঞ্চে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মার্কিন র্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তিতে অনুষ্ঠিত ‘বিচ, প্লিজ’ নামের একটি কনসার্টে পারফর্ম করার সময় প্রকাশ্যে গাঁজা সেবন করেন উইজ খলিফা; গ্রেপ্তারও হয়েছিলেন তখন। এবার সে ঘটনার জেরে কারাদণ্ডে দণ্ডিত হলেন ‘সি ইউ অ্যাগেইন’ খ্যাত এই শিল্পী।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এর আগে প্রাথমিক রায়ে রোমানিয়ার আদালত তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লেই (প্রায় ৯৬ হাজার টাকা) জরিমানা করেছিলেন। কিন্তু এক আপিলের পর সেই সিদ্ধান্ত বাতিল করে তাকে সরাসরি কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত।
এই সাজা ঘোষণার সময় উইজ খলিফা আদালতে উপস্থিত ছিলেন না। কারণ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পারফর্ম করেছেন এই শিল্পী; সক্রিয় আছেন সামাজিক মাধ্যমেও। তবে ১০ বার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পীর পক্ষ থেকে রায়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার