মদিনায় দুর্ঘটনায় গফরগাঁওয়ের তিন যুবক নিহত
সৌদি আরবের মদিনা শহরে দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তিন যুবক নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবর পেয়ে নিজ নিজ বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। গত শনিবার (২১ ডিসেম্বর) মদিনা শহরে পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম হোসেন (২৫), লংগাইর ইউনিয়নের পূর্ব গোলাবাড়ি গ্রামের মো. খোকা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত মিয়া (২১) ও উপজেলার পাইথল গ্রামের বদর উদ্দিন ওরফে তোতা মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮)।
নিহত ইকরামের বাবা আবু সাঈদ জানান, এক বছর আগে ২০২৩ সালের ২২ ডিসেম্বর ইকরাম সৌদি আরবে যান। তিনি একটি কোম্পানিতে রাস্তায় ক্লিনার হিসেবে কাজ করতেন। শনিবার সকালে কাজ শেষে ৫-৬ জন সহকর্মী বাসায় ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইকরামসহ ৪ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে একজন ইকরাম। অন্যজন গফরগাঁওয়ের পূর্ব গোলাবাড়ী গ্রামের রিফাত মিয়া। দাম্পত্য জীবনে ইকরাম এক ছেলে সন্তানের জনক।
নিহত রিফাতের বাবা মো. খোকা মিয়া বলেন, ধারদেনা করে এক বছর আগে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছেন। এখনো মাথার ওপর ঋণের বোঝা রয়েছে। সংসারের অভাব ঘোছাতে অল্প বয়সী ছেলেকে বড় করে সৌদি পাঠিয়েছিলেন।
এদিকে, একই দিনে সৌদি আরবের মদিনা শহরে মটর ওয়ার্কশপে কাজ করার সময় টায়ার বিস্ফোরণে সুমন মিয়া (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামের মো. বদর উদ্দিন ওরফে তোতা মিয়ার ছেলে। মদিনা শহরের মটর ওয়ার্কশপ কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন তিনি।
নিহত সুমনের চাচা আব্দুল হক জানান, প্রায় ১১ বছর আগে চাকরি নিয়ে সৌদি আরবে যান সুমন। সেখানে মদিনা শহরের মটর ওয়ার্কশপ কোম্পানিতে কাজ করতেন। দুই বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ৪-৫ মাস পর ছুটিতে বাড়ি আসার কথা ছিল সুমনের। এখন সারা জীবনের ছুটি নিয়ে লাশ হয়ে বাড়িতে আসছেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।
Parisreports / Parisreports
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস