নিজ বাড়িতে স্ত্রীসহ হলিউড পরিচালককে হত্যা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে খুন হয়েছেন হলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার। শরীরে অসংখ্য ছুরিকাঘাত থাকায় লস অ্যাঞ্জেলেস পুলিশ একে 'হত্যাকাণ্ড' হিসেবে তদন্ত শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৪ ডিসেম্বর) নিজ বাড়িতে তাদের মৃত অবস্থায় পায় পরিবার।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনার দিন বিকেলে তারা সহায়তার অনুরোধ পান। তাতে সাড়া দিয়ে বাড়িতে পৌঁছালে রব রেইনার (৭৮) এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারকে (৬৮) মৃত অবস্থায় দেখতে পান তারা।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক সন্দেহে পরিবারের একজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড একে 'হত্যাকাণ্ড' ধরে নিয়ে রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছেন। প্রকৃত আসামিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
রব রেইনার হলিউডের একজন কিংবদন্তী ব্যক্তিত্ব। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
পাশাপাশি তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।
১৯৮৯ সালে ভালোবেসে বিয়ে করেন মিশেল সিঙ্গার রেইনারকে। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার পরিচালনার সময় তাদের পরিচয় হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার