রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৫ রাত ১০:১২

দিনভর অবরোধ কর্মসূচি পালন করে রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে গতকাল (রোববার) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে জনদুর্ভোগ এড়াতে অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন— অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ বাসায় ফিরবেন না। ফলে রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
 
ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দিনভর রাস্তায় থেকেও কোনো নিশ্চয়তা পাইনি। তাই রাতেও সেখানেই থেকেছি। আমরা ঘরে ফিরে গিয়ে আবার অনিশ্চয়তায় ডুবতে চাই না। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থানই আমাদের একমাত্র উপায়। কারণ, আমরা এবার অধ্যাদেশের ১ দফা দাবিতেই রাস্তায় নেমেছি। 

আন্দোলনে অংশ নেওয়া ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, যত কষ্টই হোক, অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। গতকাল থেকে আমরা ১ দফা দাবিতে যে আন্দোলন শুরু করেছি তার একমাত্র সমাধান অধ্যাদেশ। এর আগে আমরা এখান থেকে যাচ্ছি না। রাতদিন শিক্ষা ভবনের সামনেই থাকব।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অগ্রগতি না থাকায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। তাই চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ, অবস্থান ও ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। একইসাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণাও দিয়েছেন তারা। 

Parisreports / Parisreports

আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত

রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া 

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ

দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১