সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে জমকালো ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। উৎসবের লালগালিচায় বসেছে হলিউড ও বলিউড তারকাদের মিলনমেলা। সেখানে বিশেষ নজর কেড়েছেন বলিউডের ঐশ্বরিয়া রাই; এছাড়াও আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার সখ্যতা ও আলাপচারিতা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় উৎসবের পর্দা ওঠে। সেখানে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেসিকা অ্যালবা এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ খ্যাত তারকা ডাকোটা জনসনের সঙ্গে হাসিমুখে লেন্সবন্দি হন ঐশ্বরিয়া। তাদের এই আলাপচারিতার ভিডিও ও ছবি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। ভক্তরা তিন ভুবনের তিন তারকার এই একত্র হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই একে ‘সবচেয়ে অপ্রত্যাশিত মেলবন্ধন’ হিসেবে আখ্যায়িত করেছেন। ছবিতে তাদের সঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদকেও দেখা গেছে।
রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল বেশ আভিজাত্যপূর্ণ। এদিন তিনি সাদা-কালো রঙের একটি ব্লেজার স্টাইলের পোশাক বেছে নেন, যাতে ছিল সোনালী রঙের কারুকাজ। এ ছাড়া উৎসবের অন্য একটি লুকে তিনি ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন। সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস এবং স্মোকি আই মেকআপ। ফ্যাশন সচেতনদের মাঝে তার এই লুক বেশ প্রশংসিত হয়েছে।
Parisreports / Parisreports
উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর
হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!
যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান অভিনেত্রী
অবসরের কারণ জানালেন অরিজিৎ
ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক
পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়
অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
এক যুগ পর বালামের নতুন অ্যালবাম
বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!