রবিবার, ১০ মে, ২০২৬

মেঘনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২৪ রাত ১১:৩১

নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতভর এই সংঘর্ষ হয়। এরপর শনিবার (২১ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথির নেতৃত্বে আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

আহতরা হলেন- মোবারক, বিল্লাল হোসেন, জাকির হোসেন, আমির হোসেন, মতিউর রহমান, হামিদ, রুবেল ও মেহেদীসহ ১০ জন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আড়াইহাজারের কালাপাহাড়িয়ার বিএনপির কয়েকজন নেতা রাতে মেঘনা নদীতে অবৈধভাবে ১০-১২টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে আড়াইহাজার থেকে বালু কাটতে কাটতে সোনারগাঁয়ের চেঙ্গারকান্দী চলে যায়।

এসময় চেঙ্গারকান্দীর লোকজন উত্তেজিত হয়ে একটি বালুর বোট আটক করে। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারকের লোকজন তাদের ধাওয়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।

Parisreports / Parisreports

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার

৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ

মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড

গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু