রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৫ সকাল ৮:০

হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাবেক স্ত্রীর  করা মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জামিন পেয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিনের আদেশ দেন। আদালতের আদেশের পর বাকি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে কারামুক্ত হন তিনি।

শনিবার দুপুরে হাতিরঝিলের উলন এলাকায় হিরো আলমের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিকালে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। 

পরে শুনানিতে হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা জামিন চেয়ে আবেদন করে বলেন, গত ১ জুলাই হিরো আলম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত স্থায়ী জামিন পান। চারটি ধার্য তারিখে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় অনুপস্থিত ছিলেন। এ কারণে তার জামিন বাতিল করা হয়। শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে। এ রকম ভুল (আদালতে অনুপিস্থিত থাকার) আর হবে না বলে উল্লেখ করে জামিন প্রার্থণা করেন তার আইনজীবী। 

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন