সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ রাত ১০:৫১

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলারম আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। 

নিহত ট্রাকচালক বগুড়া জেলার শেরপুর উপজেলার ইসমাইল হোসেন (৬০)। আহত চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে পঞ্চগড়ের বোদা থেকে বগুড়া জেলার শেরপুরগামী ধানবাহী ট্রাকটি দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে চালক নিহত হন এবং চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ