কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে, সামাজিক মাধ্যমে নিজেকে নানা সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়শই তিনি সমালোচনার সম্মুখীন হন। এই আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই।’

ভাবনা বলেন, ‘প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে আমার কিছু যায় আসে না।’
এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রী ভাবনা স্পষ্ট করে দিলেন- পরিচয়হীন বা ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন না। তার কথায়, যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।
Parisreports / Parisreports
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল