বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:২৯
নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা
নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

শরণার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে স্বদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গারা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এক সমাবেশ এ কথা বলা হয়।

রোহিঙ্গা নেতা জুবায়ের বলেন, দুপুরের দিকে ৯ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা আরকান রোহিঙ্গা ইউথ ফোরামের উদ্যোগে রোহিঙ্গা যুবক, শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ হয়। সেখানে আমাদের দাবি ছিল রোহিঙ্গা ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সম্প্রতি মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির শক্তিশালী অবস্থানের বিষয়ে কথা বলা হয়। সেই সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা করেছিল তার ন্যায়বিচার, রোহিঙ্গা জনগণের নাগরিক অধিকার এবং প্রত্যাবাসনের বিষয়ে কথা হয়।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো নিশ্চিত করা হলে আমরা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমার চলে যেতে চাই।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন রোহিঙ্গাদের সমাবেশের কথা নিশ্চিত করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সমাবেশটি শেষ হয়েছে বলে জানান।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ