লজ্জায় স্কুলে যাচ্ছে না ইমরান হাশমির ছেলে
বলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। পর্দায় তার রোম্যান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যগুলোর কারণে ভক্তদের মধ্যে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। ‘কিসিং কিং’ হিসেবে পরিচিত এই অভিনেতা আরিয়ান খানের ‘ব্যাডস অফ বলিউড’ দিয়ে কামব্যাক করেন, ক্যামিওতে কাজ করে জনপ্রিয়তাও পান। কিন্তু, এ বিষয়টি এবার বিব্রতকর এক পরিস্থিতি সৃষ্টি করল অভিনেতার বাড়িতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়। বরং, স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।
ইমরান হাশমি বলেন, “আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে, কেন ও ‘ইনটিমেসি কোচ’ হচ্ছে না!”
যদিও মজার ছলেই এসব কথা বলেন অভিনেতা। তার কথায় “আয়ান বলে, ‘তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছো, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়... তাই তুমি কি এটা বন্ধ করবে?’”
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার