ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিএসএফের ১৫৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যাওয়ার উদ্দেশ্যে আমবাসায় পৌঁছান। তারা সবাই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা।
ত্রিপুরা পুলিশের একাধিক সূত্র বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাংলাদেশিদের একজন প্রায় এক মাস আগে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন বলে জানিয়েছেন। এর আগে, তিনি বাংলাদেশের একটি চা-বাগানে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি তাকে আগরতলার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
এরপর তিনি ও অন্যরা আগরতলায় যান এবং সেখান থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে জলপাইগুড়ির পথে রওনা দেন। আমবাসা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেন।
ত্রিপুরা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা জলপাইগুড়ি জেলার দালালকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেছেন। কিন্তু তাদের ছবি আগেই ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস