নিহত অন্তত ১৫
ইথিওপিয়ায় লাইনচ্যুত হয়ে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, গত সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শিনিলে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় টিভি চ্যানেল ডায়র টিভির প্রতিবেদনে বলা হয়, চলন্ত ট্রেনটি লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৭ থেকে ২৯ জন আহত হয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি উল্টে পড়ে আছে, কিছু বগি সম্পূর্ণভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
জেলাপ্রশাসক জিবরিল ওমর বিবিসিকে জানান, ট্রেনের জীর্ণশীর্ণ অবস্থা ও অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করাই দুর্ঘটনার মূল কারণ। তিনি বলেন, “ট্রেনটি অনেক পুরোনো, ভারী বোঝা টানার সক্ষমতা নেই। অতিরিক্ত বোঝা বহনই ছিল দুর্ঘটনার বড় কারণ।”
তিনি আরও জানান, ট্রেনটিতে যাত্রীদের পাশাপাশি চাল, পাস্তা, ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের পণ্যও ছিল। বেশিরভাগ যাত্রী ছিলেন তরুণ এবং দুর্ঘটনার পর তারা জানালা দিয়ে লাফিয়ে পড়ে বেঁচে গেছেন। ট্রেনটি দেভেলে শহর থেকে দিরে দাওয়া শহরের দিকে যাচ্ছিল বলেও তিনি জানান।
সোমালি আঞ্চলিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আদম বলেন, নিহত ও আহতদের সবাইকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনা তুলনামূলক বিরল। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই দেশের সোমালি অঞ্চল অন্যতম বৃহত্তম প্রশাসনিক এলাকা এবং সেখানে প্রধানত সোমালি জাতিগোষ্ঠীর মানুষই বসবাস করে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস