মা হলেন পরিণীতি চোপড়া
আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই রাজনীতিবিদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সংসারে এল এক নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
নতুন অতিথি আগমনের এই সুখবর ভক্তদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত বাবা রাঘব চাড্ডা। শনিবার সন্ধ্যা থেকেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করার গুঞ্জন চলছিল; অবশেষে অপেক্ষার অবসান হলো।
ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করে রাঘব লেখেন, ‘অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান! সত্যি বলতে, এর আগের মুহূর্তের জীবনটা কেমন ছিল, তা আর মনে করতে পারছি না। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ।’
তার কথায়, ‘আগে শুধু আমরা পরস্পরের জন্য ছিলাম। কিন্তু এখন আমাদের দু'জনের কাছেই সবকিছু রয়েছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায়, পরিণীতি ও রাঘব।’
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। চলতি বছরের আগস্ট মাসেই তারা যৌথভাবে প্রথম সন্তান আসার সুখবর শেয়ার করেছিলেন।
Parisreports / Parisreports
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান