ইসরায়েল থেকে এলো ৩০ ফিলিস্তিনির নিথর দেহ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে ইসরায়েল। এরমাধ্যমে যুদ্ধবিরতির পর ইসরায়েল থেকে গাজায় আসা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।
গত শনিবার থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর। এরপর সোমবার ২০ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দেয় হামাস। সঙ্গে এখন পর্যন্ত ৯ থেকে ১০ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তারা।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস ১ জিম্মির মরদেহ ফেরত দিলে ইসরায়েল ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে। গতকাল বুধবার রাতে নতুন করে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী। তারা জানিয়েছে, যেসব জিম্মির মরদেহ ছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছে।
এখনো যেসব জিম্মির মরদেহ রয়ে গেছে সেগুলো খুঁজে বের করতে হলে ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ‘প্রচেষ্টা’ লাগবে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস