পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা
সীমান্তে নতুন করে লড়াই-সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান আপাতত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছিল।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশালমিডিয়া এক্সে-এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, তালেবান সরকার আলোচনার অনুরোধও করেছে।
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জানান, তিনি তাদের নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বলেছেন যতক্ষণ না অন্য পক্ষ থেকে কোনো লঙ্ঘন হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানেবেশ কয়েকটি বিস্ফোরণের পর প্রতিবেশী দেশপাকিস্তানের সঙ্গে তাদের সহিংসতা তৈরি হয়। কাবুল ওই বিস্ফোরণগুলোর জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আশ্রয় দেওয়ার দাবিও অস্বীকার করেছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২