চাকসুর ফল ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি ছাত্রদল-শিবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এই ভোট গণনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে রয়েছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে চবির প্রধান ফটকের অক্সিজেন–হাটহাজারী সড়কের এক নম্বর গেট এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে বারবার উত্তেজনা ছড়াচ্ছে।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, যেকোনো পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে এখন ভোট গণনা শেষের দিকে। কোনো কোনো ফলাফল ঘোষণা করা হচ্ছে, আবার কোনো কোনো কেন্দ্রে ফলাফল প্রস্তুত হচ্ছে। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা ১৪টি এলইডি স্ক্রিনে তা সরাসরি দেখানো হচ্ছে।
চাকসুর ২৬টি পদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Parisreports / Parisreports
আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত
রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়