শুক্রবার, ৮ মে, ২০২৬

কাশ্মিরে ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে ৫ ভারতীয় সৈন্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১১:৫৪

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর আরও অন্তত ৯ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, জম্মু ও কাশ্মিরের পুঞ্চে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। এতে পাঁচ সৈন্য নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মিরের পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

কর্মকর্তারা বলেছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।

এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

Parisreports / Parisreports

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ইরান যুদ্ধে হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার

ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আমিরাত

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

অচলাবস্থা কাটিয়ে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষী নিহত

মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

উদ্বোধনের একদিন আগেই ভারতের তেল শোধনাগারে আগুন