চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় চট্টগ্রামের লোহাগাড়ায় ওমর ফারুক মাসুমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ভিকটিম সাংবাদিক ওমর ফারুক মাসুম বাদী হয়ে হামলাকারী ইউপি সদস্য হাবিবুর রহমান (৪৫)-সহ ১৩ জনকে এজাহারনামীয় এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগাড়া থানায় মামলাটি করেন।
ওমর ফারুক মাসুম চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তিনি কলাউজান ইউনিয়নের আদারচর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- লোহাগাড়া থানার কলাউজান ইউনিয়নের সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (৪৫), তার ছেলে কিশোরগ্যাং লিডার শওকত (২৬), রিমন (২২), এরশাদ (২৫), ইমন (১৯); নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা তৌহিদুল ইসলাম (২৩), মিজানুর রহমান (২৩), সাকিব (২২), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন (৪৩), হোসেন সওদাগর (৪২), ইউনিয়ন পরিষদের সচিব মোজাফ্ফর (৪২), সাইফুল (৩৫), কিশোর গ্যাং লিডার ইলহাম কলি (২৮)।
সাংবাদিক ওমর ফারুক মাসুম বলেন, বৃহস্পতিবার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিব পরিষদে সাত্তার নামের এক বিচারপ্রার্থীকে মারধর করেন। লোহাগাড়া উপজেলা সদরে যাওয়ার সময় কলাউজান ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে জোহরের নামাজ আদায় করে বের হওয়ার সময় বিচারপ্রার্থী সাত্তার বিষয়টি আমাদের অবহিত করেন। এরপর সাত্তারকে মারধরের বিষয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ও ইউনিয়ন পরিষদ সচিব মোজাফ্ফর আমাদের উপর ক্ষিপ্ত হন। পরে পরিষদ থেকে বের হওয়ার সময় প্যানেল চেয়ারম্যান হাবিবের নেতৃত্বে ১০টির মতো মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা করে আসা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় আমি ও আমার সঙ্গীয় আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শহিদকে গুরুতর জখম করে হত্যাচেষ্টা চালানো হয়।
Parisreports / Parisreports
এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪
মাঠে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত
সড়কে প্রতি এক হাজার কিলোমিটারে ৬৭ জনের মৃত্যু
বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের প্রাণহানি
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ
সাত খুন: ১২ বছর পেরিয়েও বিচারের আশায় নিহতদের পরিবার
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
বাড়তি খরচে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের সংসার
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে
জ্বালানি ইস্যুতে সংসদে উত্তাপ
বাড়ল এলপি গ্যাসের দাম