মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২৫ রাত ১০:৩৬

দীর্ঘ ১৪ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে রফতানি করা হয় ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল। বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা।

এ দফায় বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে রফতানি করা হয় তেল।

এর আগে, ২০১০ সালে দিনপ্রতি ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতো সিরিয়া। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাজনিত কারণে তা বন্ধ হয়ে যায়।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে পারছে দেশটি। উল্লেখ্য, সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা