মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২৫ সকাল ৫:৫০

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফরও বাতিল করেছে দেশটি।

শুক্রবার (৮ আগস্ট) একাধিক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়, খুব শিগগিরই রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ায় কথা ছিলো। সেখানে ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তি অনুযায়ী বিভিন্ন ধরণের সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দেয়ার কথা ছিল তার।

ভারতীয় এক কর্মকর্তা জানান, মার্কিন শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে নতুন দিকনির্দেশনা আসার পরই সমরাস্ত্র কেনার বিষয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, গত বুধবার ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিক্রিয়া হিসেবে দিল্লির এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা