রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৫ রাত ৯:৫৯

খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে ধারলো অস্ত্রদিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ আগস্ট) রাত ৯টার দিকে ওই যুবককে গলাকেটে হত্যা করে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিক পাড়া খানা বাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলাকেটে আল আমিনকে হত্যা করে। নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। তিনি দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। ঘটনার পরপরই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসঙ্গে তদন্ত করছে সিআইডিও।

পুলিশ আরও জানায় এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত সেটি জানার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে রয়েছেন। আশা করছি খুব শীঘ্রই এটি জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু