রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৫ সকাল ৫:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিন যানের এই সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৪ জন এবং অটোরিকশা চালকের মৃত্যু হয়। 

ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। 

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু