বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১০:৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় কারা ফটকে তাঁর স্বজন ও বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান।

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গত ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর  সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, গতকাল আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় । মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। 

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।  ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন ।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে এই নেতার।

Parisreports / Parisreports

বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান

জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো

পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা

রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন