রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:২৫

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে বিকেল ৫টার দিকে নিউরোসার্জারি বিভাগের ১০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতকে নিয়ে আসা বাপ্পী নামের এক পথচারী জানান, দুপুরের দিকে ওই যুবক মগবাজার রেলগেট এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে নিউরোসার্জারি বিভাগের ১০০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিহতের চাচাতো ভাই শরিফুল বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। আপন মিয়ার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হাজিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ গোলাম মোস্তফার সন্তান। আপন মিয়া মগবাজারের নয়াটোলা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ