থানায় এএসআইকে ছুরিকাঘাত করা সেই যুবকের লাশ মিলল পুকুরে
গাইবান্ধার সাঘাটা থানায় অজ্ঞাত এক যুবক প্রবেশ করে এএসআই মহসিন আলীকে ছুরিকাহত করেছেন। এসময় দৌঁড়ে একটি পুকুরের লাফ দেয়। রাতভর খোঁজাখুঁজি করে শুক্রবার (২৫ জুলাই) সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
থানাটির পাশের একটি স্কুলের পুকুর থেকে হামালাকারী যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এসম তার পড়নের পেন্টের পকেটে থাকা বিভিন্ন কাগজপত্র দেখে সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০ টার দিকে সাঘাটা থানার ভেতর ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
থানা পুলিশ বলছেন, ছুরিকাঘাতের পর এএসআই মহসিন আলীর চিৎকারে থানা পুলিশের পাশাপাশি আশপাশের লোকজন ছুটে আসেন। তারা ওই দূর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌঁড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপুর্ণ হওয়ায় তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে সেই যুবকের লাশ পুকুরে পাওয়া যায়। এদিকে আহত এএসআই মহসিনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, হামলাকারী অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা