ব্রাজিলে সেতু ভেঙে এসিডবাহী ট্যাঙ্কার নদীতে
ব্রাজিলে একটি সেতু ভেঙে সালফিউরিক এসিডবাহী একটি ট্যাঙ্কারসহ তিনটি ট্রাক তোকানটিনস নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় ও উত্তরপূর্বাঞ্চলীয় দু’টি রাজ্যকে সংযোগকারী একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় পরিবহন পরিকাঠামো বিভাগ জানায়, তোকানটিনস রাজ্যের আগিয়ানোপলিস শহরের সঙ্গে মারেনেও রাজ্যের ইসতেৃইতো শহরকে সংযোগকারী ৫৩৩ মিটার দীর্ঘ সেতুটির মাঝের স্প্যান ভেঙে পড়ে।
ফায়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় আগিয়ানোপলিস শহরের কাউন্সিলর ইলিয়াস জুনিয়র কর্তৃপক্ষের কাছে সেতুটির সমস্যা তুলে ধরতে একটি ভিডিও করছিলেন। তার অভিযোগ, সেতুটি ভারী ভারী ট্রাক বহন করার মতো অবস্থায় আর ছিল না। ভিডিওতে তিনি সেতুটির মাঝ বরাবর একটি ফাটল তুলে ধরছিলেন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস