রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র যানজট

কুমিল্লা-সিলেট মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৫ রাত ১১:৩২

কুমিল্লা-সিলেট মহাসড়কের মডেল মসজিদ এলাকায় কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার (২০ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ পান্নারপুল এলাকায় কাভার্ডভ্যানটি উল্টে যায়। কাভার্ডভ্যানটি মহাসড়কের ওপর পড়ে থাকায় বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কের যান চলাচল। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। কাভার্ডভ্যানটি বেশ বড় হওয়ায় দুই পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

জানা যায়, সকাল দশটা পর্যন্ত সড়কের ওপর থেকে কাভার্ডভ্যানটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। এতে সড়কের দুই পাশে দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, প্রথমে রেকার দিয়ে চেষ্টা করেছি, উদ্ধার করা যায়নি। এখন বড় দুটি ক্রেন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাভার্ডভ্যানটি সরানো হবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু