রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ সকাল ৮:৪৫

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মাকসুদুল হাসান জনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন এলাকার শুকুর আলীর ছেলে।

এর আগে দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু নির্মাণাধীন তাকওয়া টাওয়ারে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে। পরে তারা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান বলেন, মরদেহটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা ময়লা পানির মধ্যে পাওয়া গেছে। মৃতদেহে পচন ধরেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকসুদুল হাসান জনিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ওই পরিত্যক্ত ভবনের লিফটের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, নিহত জনির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার থেকে তার কোন খোঁজ মিলছিলোনা। তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায়।

 

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু