ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী
ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। কিউবায় দীর্ঘদিন ধরে খাদ্য সংকট রয়েছে। এ কারণে অনেক মানুষকে ময়লার ভাগাড়ে গিয়েও খাদ্যের খোঁজ করতে দেখা যায়।
কিন্তু শ্রমমন্ত্রী মার্তা দাবি করেছেন, কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা ময়লার ভাগাড়ে যান তারা ময়লা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে সহজে অর্থ আয় করতে যান বলেও মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে সংসদে দেওয়া তার বক্তব্যে সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন। এমনকি রাজনৈতিক অঙ্গন থেকেও তার সমালোচনা করা হয়। দেশটির প্রেসিডেন্ট মিগুইয়েল দিয়াজ ক্যানেলও তাকে নিয়ে কথা বলেন। এরপর শ্রমমন্ত্রী পদত্যাগ করেন।
কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটিতে সাধারণ মানুষের বিক্ষোভ করা নিষিদ্ধ। তা সত্ত্বেও শ্রমমন্ত্রীর বক্তব্যে জনতা প্রকাশ্যে ক্ষোভ দেখানো শুরু করেন। কিউবার অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। সেখানে খাদ্য সংকটের পাশাপাশি পর্যাপ্ত আবাসনের ব্যবস্থাও নেই। এছাড়া জ্বালানি সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটেও বিপর্যস্ত তারা।
এমনকি মানুষ প্রয়োজনীয় ওষুধও পান না। ওষুধের খোঁজে এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে দৌড়াদৌড়ি করতে হয় তাদের।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস