মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পুতিনের বরখাস্তের পর আত্মহত্যা রাশিয়ার পরিবহনমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২৫ সকাল ৯:২৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করার কয়েক ঘন্টা পরেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় তদন্তকারীরা। রাজধানী মস্কোর কাছে নিজের গাড়িতে স্টারোভয়েটের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (০৭ জুলাই) সকালে রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই ডিক্রিতে তাকে বরখাস্ত করার কোনো কারণ জানানো হয়নি। এর কয়েক ঘন্টা পরেই তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হলো। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্টারোভয়েটের মৃত্যুর সময় নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যমগুলো।  এদিকে রাশিয়ার তদন্ত কমিটি একটি বিবৃতিতে বলেছে, তারা এ ঘটনার সঠিক তথ্য জানার জন্য কাজ করছে। বিভিন্ন রাশিয়ান সংবাদমাধ্যম আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাড়িতে স্টারোভোইটের মরদেহের পাশে তার ব্যবহৃত একটি পিস্তল পাওয়া গেছে।

এর আগে ক্রেমলিন জানায়, নভগোরোড অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ক্রেমলিনে পুতিনের সঙ্গে তার হাত মেলানোর ছবিও প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যমগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার পরিবহন শিল্পের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত মাসে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আগে থেকেই স্টারোভোইটের পদে নিকিতিনকে নিয়োগের পরিকল্পনা চলছিল। 

আরেকটি সূত্র জানিয়েছে, স্টারোভোইটের মন্ত্রী পদ নিয়ে কয়েক মাস ধরে আলোজনা চলছিল, পরিবহন খাতের সঙ্গে কুর্স্কের দুর্নীতি কেলেঙ্কারিতেও তার নাম রয়েছে।

২০২৪ সালের মে মাসে স্টারোভয়েটকে পরিবহনমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন পুতিন। এরআগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন স্টারোভয়েট।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা