২ ভারতীয়সহ আটক ৩
ঘন কুয়াশার মধ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টা
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩ জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের মধ্যে একজন ইরানি নাগরিক। অন্য দুজন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটকের পর বিএসএফ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইরানের এক নাগরিকসহ ৩ জন বিসেএফের হাতে আটক হয়েছেন। গত রোববার রাতে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনার শেষ সীমানা সামসেরনগর থেকে তাদের আটক করে বিএসএফ।
পরে আটককৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয় এবং সোমবার বসিরহাট আদালতে তাদের পেশ করে পুলিশ।
সংবাদমাধ্যম বলছে, গত রোববার রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৩ ব্যক্তি। তখনই তাদের আটক করে বিএসএফ। এরপর আটককৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।
এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, তাদের মধ্যে অন্তত একজন ইরানের নাগরিক। আর বাকি ২ জন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটককৃত ওই ইরানি নাগরিকের ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে।
আটককৃতদের দাবি, তারা কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে একাধিকবার এভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে যাওয়া-আসা করেছে তারা। আটকের পর ওই তিনজনকে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় বিএসএফ। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার পুলিশ তাদের বসিরহাট আদালতে হাজির করে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২