রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, আহত ১০


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২৫ রাত ২:৩৬

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মাথা ফেটে গুরুতর আহত হন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটুসহ ১০ গণমাধ্যমকর্মী।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দু’জনের মাথা ফেটে যায়। এছাড়া কমবেশি অনেকেই আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, প্রেসক্লাবের দখলদার বাহিনীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের উপস্থিতি থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। সেইসাথে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর উত্তেজনা কমাতে প্রেসক্লাবে বর্তমানে সেনাবাহিনী অবস্থান করছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবে আবু সাঈদ ও আব্দুল বারীকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরবর্তীতে, আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেসক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

পরে আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু