আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক বেরোবি'র সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে কারাগারে থাকা চার আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে, সোমবার সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এদিন সকালে প্রসিকিউশন ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ পত্র দাখিলের পর দুপুরে শুনানি হয়।
শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আন্দোলনে পটভূমি, নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশনা, এই নির্দেশনা বাস্তবায়নে তার সরকারের মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভূমিকার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
একইসঙ্গে গেলো বছরের ১৬ জুলাই রংপুরে কীভাবে নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যায় ৩০ আসামির কী সম্পৃক্ততা ছিলো তাও তুলে ধরেন তিনি।
এসময় অভিযোগ আমলে নিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং পলাতক ২৬ আসামিকে গ্রেপ্তারের আবেদন জানান চিফ প্রসিকিউটর।
Parisreports / Parisreports
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ
চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা