বৃহষ্পতিবার, ৭ মে, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ১২:৫৫

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাতের দুইটি কেন্দ্রে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হওয়া এই পরীক্ষার দুটি কেন্দ্র হলো ‘আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট  স্কুল এন্ড কলেজ’ এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর ‘রাসাল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’।

রাজধানী শহর আবুধাবিতে বাংলাদেশের একমাত্র কমিউনিটি স্কুল শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

জানা যায় ৩৭ জন নিয়মিত ও ৬ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন। নিয়মিত পরীক্ষার্থীদের ৬  জন বাণিজ্যে এবং ৩৭ জন বিজ্ঞানে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আবুধাবির বাংলাদেশ দূতাবাসের তদারকিতে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।

অন্যদিকে উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর রাসাল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৯ জন। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ জন এবং বিজনেস স্টাডিজে ৬ জন পরীক্ষার্থী রয়েছেন।

Parisreports / Parisreports

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল