প্রাণে বাঁচল সবাই
অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে স্পিডবোট
নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট নলচিরা ঘাটের কাছে এসে দুর্ঘটনায় পড়ে। এ সময় স্পিডবোটের পাশ ভেঙে দুর্ঘটনায় পড়ে। তবে যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠে যায়। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার সময় উপজেলার নলচিরা নৌ-ঘাটের তীরে স্পিডবোট ডুবির এ ঘটনাটি ঘটে।
নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। নলচিরা ঘাটের প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে ২৮জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের দিকে আসে। ঘাটের কাছে আসলেই বোটটির পাশ ভেঙে যাত্রীরা নদীর তীরে পড়ে যায়। পরে কেউ সাঁতরে আবার কেউ মাটি ধরে উপরে উঠে আসে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, স্পিডবোটে আগে জনপ্রতি ৫০০ টাকা নিতো। এখন তার চেয়ে বেশি পড়ে যায়। ১০ জনের একটি বোটে ১৬ থেকে ১৮ জন যাত্রী বসায়। দুর্ঘটনায় পড়া বোটটিতে সর্বোচ্চ ১৬জন যাত্রী তোলা যেত। সেক্ষেত্রে মালিকপক্ষ ২৮ জন যাত্রী নিয়েছে। যার কারণে এ দুর্ঘটনা ঘটে । স্পিড বোটটি বয়ারচর এলাকার পিটু নামের এক ব্যক্তির বলে জানা যায়।
এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, স্পিডবোটটি ঘাটের কাছে ডুবে যাওয়ায় সব যাত্রী তীরে উঠে যেতে পেরেছে। এতে প্রাণ হানির ঘটনা ঘটেনি।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা