মান নিয়ে সংশয়
রাতের আঁধারে বৃষ্টিতে চলছে রাস্তা কার্পেটিং
নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার-চিলাহাটি সড়কে রাতের আঁধারে বৃষ্টির মধ্যে চলছে রাস্তায় কার্পেটিংয়ের কাজ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিয়ে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে কাজ শুরু করে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান ছিল কার্যক্রম। স্থানীয়রা দেখতে পেয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় হওয়ায় কোনো বাধা মানেননি কর্তৃপক্ষ, বৃষ্টির মধ্যেই শ্রমিকরা পিচ ঢালাইয়ের কাজ করছে। বৃষ্টি আর কাদা মাটির মাঝে এভাবে রাস্তার কার্পেটিং দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন বলেন, বৃষ্টিতে ভেজা রাস্তার ওপর পিচ ঢালাই করা হচ্ছে, এটা তো চোখেই দেখা যায় টিকবে না। কিন্তু তারা কারো তোয়াক্কা করছে না। বাধা দিলে উল্টো আমাদেরকেই রাগারাগি করে সরিয়ে দিচ্ছে।
আরেক বাসিন্দা আজিজার রহমান বলেন, আমার জীবনেও আমি রাতে রাস্তার কাজ হতে দেখিনি। আমার জীবনে প্রথম দেখলাম তার ওপর বৃষ্টির মধ্যে। কয়দিনই বা টিকবে এই রাস্তার কাজ।
এম আর আর কনস্ট্রাকশন এর প্রতিনিধি মুকুল মিয়া জানান, তাপের জন্য কোনো সমস্যা হবে না। তাকে যদি বলা হয় এলজিইডি কর্মকর্তা বলছেন এভাবে কাজ করা উচিত নয়, তাহলে তিনি বলেন উনি কী জানেন কাজের বিষয়ে।
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, আমি বিষয়টি ইঞ্জিনিয়ার মহোদয়কে অবগত করেছি।
নির্বাহী প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা