নিউইয়র্কের পাতাল রেলে নারীকে পুড়িয়ে হত্যা
নিউইয়র্কের ব্রুকলিনে পাতাল রেলে এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনাকে সবচেয়ে ঘৃণ্য অপরাধগুলোর একটি বলে অভিহিত করেছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি থেমে থাকা এফ ট্রেনের ভেতরে ওই নারী সম্ভবত ঘুমিয়ে ছিলেন।
এমন সময় এক অপরিচিত ব্যক্তি তার কাছে গিয়ে লাইটার দিয়ে তার পরনের পোশাকে আগুন ধরিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। কী কারণে সন্দেহভাজন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে কাজ করছে পুলিশ। তবে পুলিশ নিহত ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কোনো ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ মেলেনি। হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি। পুলিমের ধারণা, হামলাকারী এবং ওই নারী পরস্পরকে চিনতেনও না। স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন ও ধোঁয়া দেখে ছুটে আসেন। তারা দেখতে পান যে কামরার ভেতরে একজন দাঁড়িয়ে আছেন এবং তার সারা গায়ে আগুন জ্বলছে।
ট্রেনের পাশে প্ল্যাটফর্মে একটি বেঞ্চে বসে থাকা সন্দেহভাজনকে পুলিশ শনাক্ত করে। তার ছবি দ্রুত ছড়িয়ে দেওয়া হয় এবং পরে তিনজন স্কুলপড়ুয়া ছাত্র অপরাধীকে অন্য একটি ট্রেনে দেখে ৯১১-এ কল করেন।
পুলিশ ওই ট্রেনে উঠে তাকে গ্রেপ্তার করে। এই নৃশংস ঘটনার পর পুলিশ এখনও ভুক্তভোগীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে। এমন নির্মম অপরাধ থেকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে নিউইয়র্কের জনগণ।
Parisreports / Parisreports
শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
ইরান যুদ্ধে হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের
পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি
হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার
ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আমিরাত
বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
অচলাবস্থা কাটিয়ে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষী নিহত
মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান
ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো