সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ৩ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২৫ সকাল ৮:৫৬

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত সদরের দুর্বাচরা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গ্রেফতার করা হয় লিপটন ও তার তিন সহযোগীকে। সেইসাথে উদ্ধার করা হয় ৬টি বিদেশি পিস্তল, একটি শ্যুটার গান, ম্যাগাজিনসহ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন লিপটন। তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক এজাহার আছে।

পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, চরমপন্থি নেতা জাহাঙ্গীর কবির লিপটনের বিরুদ্ধে প্রায় দুই ডজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা ছাড়াও পার্শ্ববর্তী ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ