চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় হাজীগঞ্জের সাদ্রা ঈদগাহ মাঠে।
জামাতে ইমামতি করেন মাওলানা যাকারিয়া আল মাদানি। সাড়ে ৮টায় অপর জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা ফাজিল মাদরাসা মাঠে।
এই উপজেলার সমেশপুর, বলাখালসহ কয়েকটি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নামাজ শেষে মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক চৌধুরী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন শুরু করেন। এরপর থেকে জেলার প্রায় ৪০টি গ্রামের মানুষ রোজা ও ঈদ পালনে একই ধারা অনুসরণ করে আসছেন।
Parisreports / Parisreports
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
Link Copied